কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হাইকোর্টের রায়ে খালাস পেয়েও একযুগ কারাভোগ শুকুর আলীর

শুকুর আলীর আইনজীবীর সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
শুকুর আলীর আইনজীবীর সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

হাইকোর্টের রায়ে খালাস পেয়েও একযুগ কারাভোগ করেছেন শুকুর আলী নামের এক ব্যক্তি।

মঙ্গলবার (৫ নভেম্বর) শুকুর আলীর আইনজীবী হাসান মো. আব্দুল ফাত্তাহ্ এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।

শুকুর আলী মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া গ্রামের মৃত আব্দুল জলিল বেপারির ছেলে।

জানা যায়, কোনো এক মামলায় শুকুর আলীকে ফাঁসির দণ্ডাদেশ দেয় মুন্সীগঞ্জ আদালত। তারপর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শুকুর আলী হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করেন। আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট উভয় পক্ষের শুনানি শেষে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শুকুর আলীর সাজা মওকুফ করে বেকসুর খালাসের রায় প্রদান করেন। হাইকোর্ট জেল কর্তৃপক্ষ এবং অন্যান্য কর্তৃপক্ষকে কারাঅভ্যন্তরীণ শুকুর আলীকে অন্য কোনো মামলায় জড়িত না থাকলে যেন মুক্তি দেওয়া হয় এমন আদেশ প্রদান করেন।

কিন্তু অজ্ঞাত কারণে শুকুর আলী রায়ের ১২ বছরেও মুক্তি পান নাই। তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে আটক আছেন।

অ্যাডভোকেট হাসান মো. আব্দুল ফাত্তাহ্ জানান, উক্ত ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি নোটিশ পাঠান। কারা কর্তৃপক্ষ নোটিশ পেয়ে তার মুঠোফোনে যোগাযোগ করেন এবং জানান, শুকুর আলীর সাজা মওকুফের ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।

অ্যাডভোকেট হাসান মো. আব্দুল ফাত্তাহ্ বলেন, সর্বোচ্চ আদালতের রায়ে একজন খালাস প্রাপ্ত ব্যক্তি বিনা অপরাধে এক যুগের বেশি সময় ধরে কারাগারের অভ্যন্তরে আটক থাকাটা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী এবং আইনের চোখে তিনি ক্ষতিপূরণ পাওয়ার হকদার। তার জীবন থেকে এক যুগেরও বেশি সময় কেড়ে নেওয়ার অধিকার কারও নেই।

তিনি বলেন, যাদের অবহেলায় বেকসুর খালাস হওয়ার পরেও শুকুর আলী দীর্ঘদিন কারাগারে অভ্যন্তরে আটক ছিলেন, সেই অবহেলাকারীদের আইনগতভাবে তাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১০

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১১

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১২

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১৩

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১৪

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১৫

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১৬

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৭

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১৮

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১৯

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

২০
X