কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনা আবার আসবে’ আদালতে সোলায়মান সেলিম

আদালতে তোলার সময় সোলায়মান সেলিম। ছবি : কালবেলা
আদালতে তোলার সময় সোলায়মান সেলিম। ছবি : কালবেলা

আদালতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে হাজি সেলিমের বড় ছেলে মো. সোলায়মান সেলিম বলেছেন, ‘শেখ হাসিনা আবার আসবে’।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে চকবাজার মডেল থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে সোলায়মান সেলিমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলে পুলিশ। আদালতে তোলার সয়ম তিনি সজোরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এসময় উপস্থিত অনেকেই তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন।

তবে আদালতে মূল নথি না থাকায় রিমান্ড শুনানি পরে অনুষ্ঠিত হবে মর্মে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত। পরে আদালত থেকে নামার সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে সোলায়মান বলেন, ‘শেখ হাসিনা আবার আসবে’।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট চানখাঁরপুল মোড়ে ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলনে হোসেনী দালান এলাকার কাজল প্লাস্টিক কারখানায় কর্মরত মো. রাকিব হাওলাদার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এলোপাথাড়ি গুলিতে পেটে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর রাকিববের বাবা মো. জাহাঙ্গীর হোসেন চকবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে বুধবার (১৩ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সোলায়মান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। সোলায়মান সেলিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হন। তার পিতা সাবেক সংসদ সদস্য হাজি সেলিমও বর্তমানে কারাগারে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১০

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১১

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১২

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৩

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৫

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৬

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৭

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৮

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৯

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

২০
X