কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশের শীর্ষ ১২ আলেমের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা

ছবি সংগৃহীত।
ছবি সংগৃহীত।

মাওলানা সাদ কান্ধলভী সম্পর্কে বিভিন্ন ধরনের মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেকসহ ১২ আলেমের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে। মাওলানা সাদের অনুসারী মো. যুবায়ের হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।

সোমবার (০২ ডিসেম্বর) বাদীর আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে গতকাল (১ ডিসেম্বর) মামলার আবেদন করি। আদালত আগামী ১৪ জানুয়ারি সর্বোচ্চ কোর্ট ফি দাখিল সংক্রান্ত শুনানির জন্য দিন ধার্য করেছেন।

অভিযোগপত্রে বলা হয়, গত ৫ নভেম্বর মামলার বিবাদীরাসহ কিছু আলেম সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে মাওলানা সাদ কান্ধলভী সম্পর্কে উদ্দেশ্যমূলকভাবে মানহানিকর বক্তব্য প্রচার করেন। এতে করে এই ইসলামী চিন্তাবিদের সামাজিক সুনাম ও মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যা অর্থের মানদণ্ডে নিরূপণ করা সম্ভব না হলেও আর্থিক বিচারে কমপক্ষে পাঁচশ কোটি টাকার ক্ষতি হয়েছে।

মামলায় মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী ও মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ছাড়াও ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান মুন্না, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, লোকমান মাজহারী ও মুফতি জাফর আহমেদকে বিবাদী করা হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১০

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১১

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১২

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৩

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৪

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৫

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৬

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৭

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৮

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৯

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

২০
X