কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৭:৫৫ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘আমরা অন্যায়ের প্রতিবাদ করলে মানহানি মামলা হয়’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অন্যায়ের প্রতিবাদ করতে গেলে মানহানি মামলা হয় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে যোগ দিয়ে এই অভিযোগ তোলেন তিনি।

সারজিস বলেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হাবিবুর রহমান ও ফজলুর রহমানরা ফ্যাসিবাদের পক্ষে কথা বলেন। তারা দুই ব্যক্তি কোনো দলের প্রতিনিধিত্ব করেন না। তিনি আরও বলেন, আমরা যখন অন্যায়ের প্রতিবাদ করি, তখন ১০ কোটি টাকার মানহানি মামলা হয়। আমরা বিশ্বাস করতে চাই, বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কিছু বলেননি দাবি করে এনসিপির মুখ্য সংগঠক বলেন, মিডিয়া ৫ আগস্টের আগের রূপ যে কোনো সময় দেখাতে পারে। যে লোক ওয়াশিংটন ডিসিতে রয়েছেন, মিডিয়া তার সঙ্গে আমাদের বৈঠক করিয়েছে। আমরা চ্যানেলের নাম দেখে শান্ত থাকব না। আমরা দেখব মালিক কে।

যে বাদী মানহানি মামলা করেছেন, তার আমলনামা বের করার আহ্বান জানিয়ে সারজিস বলেন, কেঁচো খুঁড়তে সাপ বের হতে পারে।

প্রসঙ্গত, সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানি মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১০

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১১

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

১২

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

১৩

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

১৪

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

১৫

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১৬

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১৭

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১৮

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১৯

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

২০
X