কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে নথি হারানোর ঘটনায় ব্যারিস্টার খোকনের উদ্বেগ

সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ছবি : সংগৃহীত
সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম আদালতে নথি হারানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই উদ্বেগের কথা জানান তিনি।

তিনি বলেন, চট্টগ্রাম আদালতের বারান্দা থেকে ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব হয়ে গেছে। এই মামলাগুলোর মধ্যে বেশিরভাগই হত্যা মামলা। এ ছাড়াও মদক, চোরাচালানসহ অনেক গুরুত্বপূর্ণ মামলা ছিল। পত্রিকায় এমন খবরও এসেছে যে, এসব মামলার নথিগুলো বস্তায় করে আদালতের বারান্দায় রেখে দেওয়া হয়েছিল।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, নথি গায়েবের ঘটনায় জিডি করাই সমাধান নয়, এ বিষয়ে মামলা করতে হবে। চট্টগ্রামে আদালতের নথি গায়েবের ঘটনা ষড়যন্ত্র কি না তা খতিয়ে দেখা দরকার।

তিনি বলেন, দেখতে হবে সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে এই নথিগুলো বারান্দায় রাখা হয়েছিল কি না। কারণ, আদালতের নথি গায়েব হয়ে গেলে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন।

নথি গায়েবের মতো ঘটনা রোধে দ্রুত বিচার বিভাগীয় সচিবালয় করার কথা জানিয়ে তিনি বলেন, বর্তমানে আইনজীবীদের প্রশ্ন- বিচার বিভাগ কার অধীনে, আইন মন্ত্রণালয়ের নাকি প্রধান বিচারপতির অধীনে। আইন মন্ত্রণালয় যদি প্রধান বিচারপতির ‘কনসার্নে’ কাজ করার কথা বলে, তবে এটা হওয়া উচিত নয়। আমরা চাই, অতি দ্রুত বিচার বিভাগীয় সচিবালয় করা হোক। দ্রুত বিচার বিভাগীয় সচিবালয় করলে নথি গায়েব হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১০

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১১

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১২

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৩

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৪

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৫

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৬

ব্রাজিলের জালে জাপানের গোল

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৮

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৯

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

২০
X