কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না’

পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব। ছবি : সংগৃহীত
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব। ছবি : সংগৃহীত

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব। শনিবার (২৫ জানুয়ারি) পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৫-১৬ বছরে দেশের আর্থিক খাত বিভিন্নভাবে ধ্বংস করা হয়েছে। এক শ্রেণির লোকজন লুঠপাট করে সব টাকা-পয়সা বিদেশে পাচার করে ভোগ করছে। আমাদের যে অর্থ-সম্পদ নিয়ে গেল, তাদের বিরুদ্ধে যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিচারক হিসেবে এসব মামলা দেখছি, আমার কাছে মনে হচ্ছে এগুলোতে গাফিলতি থেকে যাচ্ছে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

ঢাকা মহানগর দায়রা জজ আরও বলেন, ‘রাষ্ট্র কাঠামোর মধ্যে যা কিছু আছে, সবকিছু বিচারের সঙ্গে সংশ্লিষ্ট। কিন্তু আপনারা ওই বিষয়গুলোয় নজর দিচ্ছেন না, বিষয়গুলো অবহেলিত রয়ে গেছে। ভেজাল ঔষধ কারখানা রয়েছে, সেগুলো শনাক্ত করে আইনের আওতায় আনা দরকার। সেদিন এক মামলায় একজনের সম্পদ দেখলাম ২৫০ কোটি টাকা, কিন্তু তিনি তো দুই লাখ কোটি টাকার মালিক।’

কনফারেন্সে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় মোস্তাফিজুর রহমান শুভেচ্ছা বক্তব্যে জুলাই বিপ্লবে আত্মদানকারী শহীদ এবং হতাহত শত শত ছাত্র-জনতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিচার কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে তিনি সবাইকে প্রয়োজনীয় মতামত জানানোর আহ্বান জানান।

এছাড়া অনুষ্ঠানে ‘আইনের ব্যত্যয় এবং উত্তরণের উপায়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) মো. ছানাউল্লাহ।

এ সময় কনফারেন্সে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির এডহক কমিটির সভাপতি খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ডিএমপির ডিসি প্রসিকিউশন তারেক জুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে সব এসিএমএম, এমএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঢাকা সিটির অন্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১০

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১১

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১২

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৩

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৪

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৫

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৬

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৭

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৮

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৯

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

২০
X