কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি আরবি বিভাগের দুই শিক্ষকের নিয়োগ স্থগিত কেন অবৈধ নয় : হাইকোর্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের শিক্ষার্থী মোহাম্মাদ সালমান ও মো. জুনায়েদের নিয়োগ কার্যক্রম সিন্ডিকেট কর্তৃক স্থগিত করা কেন অবৈধ হবে না, তা আগামী ৩০ দিনের মধ্যে জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের নিয়োগ অবৈধভাবে স্থগিত প্রশ্নে রুল জারি করেছেন আদালত। পাশাপাশি রিট পিটিশনারদের দরখাস্ত ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী আরিফুর রহমান আরিফ।

আইনজীবী আরিফ জানান, ঢাবির আরবি বিভাগে চারটি প্রভাষক পদের জন্য যখন ২০১৬ সালে বিজ্ঞপ্তি দেওয়া হয়। রিটকারীরা সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সব নিয়ম মেনে আবেদন করেন। আবেদনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের মনোনীত সিলেকশন বোর্ড গত ২২ ডিসেম্বর ২০১৬ সালে তাদের ভাইভা পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে মনোনয়নের জন্য সুপারিশ করেন। কিন্তু রিটকারীরা তামিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক শিক্ষার্থী হওয়ায় তৎকালীন ছাত্রলীগের মিছিল ও বাধার মুখে যোগদান করতে পারেননি।

পরবর্তী সময়ে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর সিন্ডিকেট বোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ এর আর্টিকেল ২৩(২) অমান্য করে মনোনয়ন বোর্ডের ওই সুপারিশ ও নিয়োগ কার্যক্রম স্থগিত করে, যা সংবিধান পরিপন্থি। পরবর্তী সময়ে রিটকারীরা তাদের নিয়োগ না দেওয়ার কারণ জানতে চাইলেও কোনো ধরনের সহযোগিতা করেনি ঢাবি প্রশাসন এবং কোনো তথ্য দেওয়া হয়নি। এমনকি তথ্য দেওয়ার ক্ষেত্রে নানাভাবে হয়রানি করা হয়েছে।

পরবর্তী সময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে তারা তাদের নিয়োগ দেওয়ার কাগজপত্র সংগ্রহ করতে সক্ষম হন। শুধু রাজনৈতিক মতাদর্শ ও তামিরুল মিল্লাতের ছাত্র হওয়ায় তাদের নিয়োগ পেতে বাধা দেওয়া হয় বলে আদালতকে অবহিত করেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট আরিফুর রহমান আরিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রো রেলে অর্ধেক ভাড়া দিতে পারবেন কারা, জানালেন প্রতিমন্ত্রী

তেলিয়াপাড়ায় বিএসএফের পুশ-ইন প্রতিহত, বিজিবির পাশে সীমান্তবাসী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ

ইরানে হামলার ভিডিও প্রকাশ করল মার্কিন সামরিক বাহিনী

হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

লেবানন-ইসরায়েলের মধ্যে কাঠামোগত চুক্তি, মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র

নতুন দুই আইটেম গানে সিন্ডি রোলিং

আজ থেকে শনিবারও ৪ জেলায় খোলা থাকবে ব্যাংক

শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু

প্রাণ গ্রুপে নিয়োগ, বেতন ৪৫ হাজার টাকা

১০

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১১

৭ কারণে ব্রাজিল সমর্থন করেন না অনেক ফুটবলপ্রেমী

১২

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে পাঠাও, লাগবে না অভিজ্ঞতা

১৩

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের প্রতিকৃতি, নতুন নকশা প্রকাশ

১৪

পবিত্র কোরআনের হিফজ সবক প্রদান

১৫

এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী শাহে আলম

১৬

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে গ্রুপসেরা বেলজিয়াম

১৭

স্বপ্ন দেখার অধিকার সবার আছে, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দের কোচ

১৮

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

১৯

তুরাগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন

২০
X