কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
দুর্নীতি মামলা

সাবেক সচিব মুহিবুল ও আবেদ আলীকে গ্রেপ্তারের আবেদন 

সৈয়দ আবেদ আলী জীবন। পুরোনো ছবি
সৈয়দ আবেদ আলী জীবন। পুরোনো ছবি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মুহিবুল হক ও প্রশ্নফাঁসকাণ্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালতে এ আবেদন করে দুদক।

দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছেন আদালত। মুহিবুল হককে তিন ও আবেদ আলী জীবনকে এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এ বিষয়ে আগামী ৩ ফেব্রুয়ারি আসামিদের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে।

মুহিবুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এসএম রাশেদুল হাসান। আবেদ আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন।

আবেদনে বলা হয়, আসামি মুহিবুল হক পল্টন, নিউমার্কেট ও ধানমন্ডি থানার তিন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক আছেন। তাকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

অন্যদিকে আবেদ আলী জীবন পল্টন থানার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক আছেন। তাকে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তার করা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন কত

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ডের সামনে কলম্বিয়া

আজকের স্বর্ণের বাজারদর

বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

ভূমিকম্পে পা হারানো শিশুর মুখে হাসি ফোটালেন রোনালদো

১০

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

১১

যুবলীগ নেতাকে আটকের পর ‘ছেড়ে দিল’ পুলিশ

১২

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা 

১৩

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

১৪

খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

১৫

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার খবর কী

১৬

৪৪ ডিগ্রির ইউরোপ: চরম গরম কি আর ‘ব্যতিক্রম’ নয়?

১৭

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

১৮

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

১৯

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

২০
X