কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসাপত্র নিয়ে আদালতে গিয়েও রিমান্ডে নাসা গ্রুপের নজরুল

ডাক্তারি ফাইল হাতে আদালতে নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার। ছবি : কালবেলা
ডাক্তারি ফাইল হাতে আদালতে নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর পৃথক দুই থানার মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তার হাতে ডাক্তারি ফাইল দেখা যায়। এজলাসে তুলে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিন করে রিমান্ডে চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। এ সময় নজরুল ইসলাম ডাক্তারি ফাইল আদালতে উপস্থাপন করেন এবং রিমান্ড নামঞ্জুর করার জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির ধানমন্ডি থানার মামলায় ৫ দিন ও যাত্রাবাড়ী থানার মামলায় ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে রাজধানীর ধানমন্ডি থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত। এদিন তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১০

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১১

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১২

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৩

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৪

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৫

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৬

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৭

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৮

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৯

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

২০
X