কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৫ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ ব্যবসায়ীর

ঢাকার বিশেষ জজ আদালত। ছবি : সংগৃহীত
ঢাকার বিশেষ জজ আদালত। ছবি : সংগৃহীত

চটপটির দোকান দেখিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের (এস আলম গ্রুপ) সহযোগিতায় ২৩৪ কোটি টাকা ঋণ নেওয়া সেই রেস্তোরাঁ ব্যবসায়ী নাজমী নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুদকের উপপরিচালক আফরোজা হক খান আবেদন করেন। এতে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ (এস আলম গ্রুপ) ও অন্যদের বিরুদ্ধে চটপটির দোকানে ২৩৪ কোটি টাকা ঋণ প্রদানের অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে।

দুদকের তদন্তে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট নাজিমী নওরোজ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

এর আগে গত ১৫ জানুয়ারি দুদক জানায়, চট্টগ্রামে একটি চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁর বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৩৪ কোটি টাকা ব্যাংক ঋণ প্রদানে অনিয়েমর অভিযোগে নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ঋণ জালিয়াতির সাথে এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংকটির মালিক সাইফুল আলম মাসুদের সংশ্লিষ্টতা রয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এ সব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

১১

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

১৩

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১৪

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

১৫

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১৬

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১৭

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১৮

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১৯

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

২০
X