কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৫:০১ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ
মার্চ ফর খেলাফত

নিষিদ্ধ হিযবুত তাহরীর ১৭ সদস্য রিমান্ডে

আদালতে হিযবুত তাহরীরের সদস্যরা। ছবি : কালবেলা
আদালতে হিযবুত তাহরীরের সদস্যরা। ছবি : কালবেলা

রাজধানীর পল্টন মোড় এল মল্লিকের সামনে মার্চ ফর খেলাফতের মিছিল থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ১৭ সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৮ মার্চ) বিকেলে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক মো. নূর ইসলাম। এসময় আসামিপক্ষ থেকে জামিন চাওয়া হয়। উভপক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত আসামিদের প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. আব্দুল্লাহ (২২), তরিকুল ইসলাম (৩৫), আহমেদ নাফিজ মোর্শেদ (২৭), মো. শাহাদাত হোসেন (৩৬), তানভির মাহতাব রাফাত (২৯), মোহাম্মদ আবু শোহাইব (৩৪), আশফাক আহম্মেদ (২২), সাব্বির হোসাইন ওরফে জিউন (২১), মো. রিফাত ইসলাম রশিদ (২১), মো. আল রাফি সাজ্জাদ (২৩), রেদোয়ান বিন শহিদুল (২০), মিয়াজী আব্দুল্লাহ আল মুত্তাকী (১৯), হাবিবুর রহমান (২৩), মো. হেলাল উদ্দিন (৪৫), আসাদুজ্জামান নূর (১৮), তানিম শিকদার শিহাব (১৮) ও আহমেদ নাসিফ কবির কাব্য (১৮)।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ৭ মার্চ দুপুর অনুমান ২টার সময় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেতে অজ্ঞাতনামা ২০০০/২২০০ জন ব্যক্তি মার্চ ফর খেলাফত, হিযবুত তাহরীর, উলাইয়াহ্ বাংলাদেশ ব্যানারে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা মিছিল বের করে। এরপর তারা পল্টন মোড়ের দিকে যেতে থাকলে পুলিশ বাধা দেয়। আসামিরা পুলিশের বাধা উপেক্ষা করে দুপুর অনুমানিক ২টা ১০ মিনিটে পল্টন মডেল থানাধীন পল্টন মোড় এল মল্লিকের সামনে পাকা রাস্তার ওপর সরকারবিরোধী, দেশের ‘সার্বভৌমত্বকে আঘাত করার প্রয়াসে তারা পতাকা, ব্যানার, লাঠিসোঁটা নিয়ে স্লোগান দিয়ে মিছিল করতে থাকে। তখন পল্টন মোড় এলাকায় ডিউটিরত পুলিশ ফোর্স মিছিল বাধা দেওয়ার চেষ্টা করলে তাহারা পুলিশের প্রতি ক্ষিপ্ত হইয়া ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

তখন পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ জান-মাল রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে অবৈধ মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য গ্যাসগান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবুও নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ অব্যাহত রাখে। এরপর আসামিদের গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে তাদের ব্যবহৃত পতাকা, স্লোগান ও আনুষঙ্গিক কার্যক্রম দেখে নিশ্চিত হওয়া যায়, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সক্রিয় সদস্য ও সমর্থক। এ ঘটনায় পল্টন থানায় উপপরিদর্শক রাসেল মিয়া বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১০

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১১

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১২

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৩

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৪

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৬

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৭

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৮

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৯

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

২০
X