কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীর সাবেক এমপি আনোয়ারুলের জমি-ফ্ল্যাট জব্দ

নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান। ছবি : সংগৃহীত
নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান। ছবি : সংগৃহীত

নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খানের নামে ঢাকা ও নরসিংদীর বিভিন্ন জায়গায় থাকা ২ দশমিক ৪১ একর জমি ও গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এসব জমি ও ফ্লাটের দলিল মূল্য ৪ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৭২০ টাকা। এছাড়াও আনোয়ারুল আশরাফের নামে বিভিন্ন ব্যাংকের ৩০টি হিসাবে থাকা ৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার ৩০৭ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

এদিন এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক রেজাউল করিম। পরে আবেদন মঞ্জুর করে আদেশ দেন আদালত।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান রয়েছে। মামলার তদন্তকালে বর্ণিত সম্পদের তথ্য পাওয়া যায়। বিচার শেষ হওয়ার পূর্বে এসব সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর, স্থানান্তর কিংবা রূপান্তর করতে না পারেন সেজন্য স্থাবর সম্পত্তিসমূহ জব্দ ও অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১০

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১১

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১২

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৩

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১৪

আজকের স্বর্ণের বাজারদর

১৫

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৬

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৭

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৮

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

২০
X