কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৪:২৭ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউল আহসানের ১০০ বিঘা জমি জব্দ

জিয়াউল আহসান। ছবি : সংগৃহীত
জিয়াউল আহসান। ছবি : সংগৃহীত

সেনাবাহিনীর অব্যাহতি প্রাপ্ত আলোচিত অফিসার মেজর জেনারেল জিয়াউল আহসানের ৩টি ফ্ল্যাট, ৫টি বাড়ি ও ৯৯ দশমিক ৯৩ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ৯টি ব্যাংক হিসাবে ১ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫১১ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জব্দ ফ্ল্যাট ও বাড়ীর মধ্যে, মিরপুর ডিওএইচএসের ১৪৬০ ও ২১১০ বর্গফুটের ফ্ল্যাট, ২৬০০ বর্গফুটের উত্তরার ফ্ল্যাট, বরিশালের কোতওয়ালী থানার পৈত্রিক সম্পত্তিতে নির্মিত ৮ তলা নতুন বাড়ি, একই জেলার সদর থানায় বাগান বাড়ি, পুকুরসহ বাড়ি ও ১২৭০ বর্গফুটের ১ তলা পুরাতন বাড়ি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮ শতাংশ জমিতে নির্মিত ৮ তলা ভবন রয়েছে।

দুদকের পক্ষে উপপরিচালক রেজাউল করিম জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামী স্থাবর সম্পদ বিক্রয় এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে উক্ত সম্পত্তি দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি-১৮ মোতাবেক এবং মানিলন্ডারিং আইন ২০১২ এর ধারা-১৪ মোতাবেক ক্রোক এবং অবরুদ্ধকরণ করা প্রয়োজন।

এমতাবস্থায়, আসামি মেজর জেনারেল জিয়াউল আহসান (বরখাস্ত) এর নামে অর্জিত বর্ণিত স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক এবং অবরুদ্ধকরণ এর আদেশ দানের জন্য বিনীত প্রার্থনা করছি। এতে দুর্নীতি দমন কমিশনের অনুমোদন রয়েছে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X