কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত নির্বাচনের দাবিতে ঢাকা বারে চিঠি দিল আইনজীবী অধিকার পরিষদ

ঢাকা আইনজীবী সমিতির লোগো। ছবি : সংগৃহীত
ঢাকা আইনজীবী সমিতির লোগো। ছবি : সংগৃহীত

দ্রুত ঢাকা আইনজীবী সমিতির (বার) নির্বাচনের জন্য চিঠির মাধ্যমে আবেদন জানিয়েছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের ঢাকা বার ইউনিট।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকা বার আইনজীবী অধিকার পরিষদের আহ্বায়ক অ্যাড. মো. মমিনুল ইসলাম ও সদস্য সচিব অ্যাড. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ঢাকা আইনজীবী সমিতির এডহক কমিটির সাধারণ সম্পাদক বরাবর এ আবেদন জানানো হয়। আবেদনে দ্রুত নির্বাচন কমিশন গঠন ও তপশিল ঘোষণার দাবি জানান আইনজীবী অধিকার পরিষদের নেতারা।

আবেদনে বলা হয়, বিগত ৫ আগস্টে ফ্যাসিস্টদের বিদায়ের পর তাদের সমর্থিত আইনজীবীরা পালিয়ে যাওয়ায় এক ক্রান্তিলগ্নে এডহক কমিটি দায়িত্ব গ্রহণ করে। যদিও ঢাকা আইনজীবী সমিতির গঠনতন্ত্রে এ ধরনের এডহক কমিটির বিধান না থাকলেও আমরা ঢাকা বারের আইনজীবীরা বৃহত্তর স্বার্থে ওই এডহক কমিটির কার্যক্রমের প্রতি সমর্থন জ্ঞাপন করি। কমিটির দায়িত্ব ছিল গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা। পরবর্তীতে এক সাধারণ সভায় ওই এডহক কমিটির মেয়াদ গত ২৬ জানুয়ারি ৩ মাস বৃদ্ধি করা হয়। নিয়ম অনুযায়ী কমিটির মেয়াদ শেষ হওয়ার এক মাস আগে নির্বাচন কমিশন গঠন ও তপশিল গঠন করার কথা।

আরও বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, আজ ২৮ এপ্রিল নির্বাচন কমিশন গঠন ও তপশিল ঘোষণার শেষ দিন থাকলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। ঢাকা আইনজীবী সমিতির ৩২ হাজারের অধিক আইনজীবীদের ভোটাধিকার প্রশ্নে কোনো ধরনের অগঠনতান্ত্রিক পদক্ষেপ বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ সমর্থন করবে না। ফ্যাসিবাদ বিরোধী সংগঠন হিসেবে আইনজীবীদের ভোটাধিকার প্রশ্নে আমরা আপসহীন থাকব।

এসময় দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বলা হয়, ঢাকা আইনজীবী সমিতির গঠনতন্ত্র মোতাবেক অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠনে এডহক কমিটিকে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১০

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১১

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১২

আজকের স্বর্ণের বাজারদর

১৩

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৪

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৫

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৬

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৭

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৮

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৯

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

২০
X