কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০২:১৬ পিএম
আপডেট : ০৪ মে ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না : হাইকোর্ট

হাইকোর্ট ভবন
হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত

রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে চলতি বছরও আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না।

রোববার (০৪ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, আফতাবনগর একটি পরিকল্পিত আবাসিক এলাকা, যেটি রাজউকের অনুমোদিত। এখানে বিচারপতি, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণির মানুষ বসবাস করেন। প্রায় সাত হাজার প্লট নিয়ে গঠিত এই এলাকায় বহুতল ভবন ও পরিবারসমূহের বাস রয়েছে। এমন একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় পশুর হাট বসালে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে।

তিনি বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ৩(২) ও প্রথম তপশিল অনুযায়ী আফতাবনগর মূলত ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত, যা বাড্ডা থানার ৩৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত এলাকা। সেই হিসেবে দক্ষিণ সিটি করপোরেশনের ওই এলাকায় হাট বসানোর এখতিয়ার নেই।

ইউনুছ আলী আকন্দ আরও বলেন, ২০২৩ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ইজারা বিজ্ঞপ্তির বিরুদ্ধেও রিট হয়েছিল। তখন হাইকোর্ট হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। পরবর্তীতে আপিল বিভাগের অনুমতিতে শুধু এল ব্লকের পরবর্তী অংশে হাট বসানো হয়েছিল, কিন্তু এ থেকে এইচ ব্লক পর্যন্ত হাট বসেনি।

গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার সই করা এক ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়। দক্ষিণ সিটি করপোরেশনের এলাকা আফতাব নগর আবাসিক বসতি হওয়ায় পশুর হাটের ইজারা বাতিল চেয়ে রিট করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। এর আগেও দুই বছর আফতাবনগর পশুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১০

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১১

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১২

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৪

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৫

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১৬

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১৭

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১৯

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

২০
X