কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দ

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : কালবেলা
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : কালবেলা

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, স্ত্রী মিসেস নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয়, মেয়ে চামশে জাহান নিশি এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট কোম্পানির নামে থাকা ১৯০টি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এনায়েত উল্লাহ, তার স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয়, মেয়ে চাশমে জাহান নিশির নামে থাকা কোম্পানি বা প্রতিষ্ঠানের যানবাহনগুলো জব্দ করার আবেদন করেন দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান।

আবেদনে বলা হয়, খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায় অর্জনের অভিযোগের অনুসন্ধানে টিম গঠন করা হয়েছে। অভিযোগের অনুসন্ধানের সময় তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে রেজিস্ট্রেশনভুক্ত যানবাহন বা মোটরযানগুলোর তথ্য পাওয়া যায়। এসব রেজিস্ট্রেশনভুক্ত যানবাহন মোটরযানগুলো হস্তান্তর করে তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রেজিস্ট্রেশনযুক্ত যানবাহন মোটরযানগুলো জব্দ করা আবশ্যক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

বাজারে অচল ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

সিরিয়া ও লেবানন থেকে সেনা সরাতে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

সমবায় সমিতির টাকা লুট করে উধাও আওয়ামী লীগ নেতা

যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরানের প্রতিনিধি

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

সৌদি আরবে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১১

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

১২

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

১৩

যে শর্তে হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

১৪

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

১৫

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

১৬

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

১৭

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

১৮

যে কারণে বাতিল ইয়ামালের গোল

১৯

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

২০
X