কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:২৬ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

কোম্পানি অবসায়নের আবেদন মঞ্জুর, ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অবসায়নের আবেদন শুনানির জন্য মঞ্জুর করেছেন হাইকোর্ট। একই সঙ্গে কোম্পানিটির একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

সোহরাব আলীসহ সুনামগঞ্জের ১৩ জন ক্ষতিগ্রস্ত গ্রাহকের করা এক আবেদনের শুনানি করে হাইকোর্টের কোম্পানি বেঞ্চের বিচারপতি মো. খিজির আহম্মেদ চৌধুরীর আদালত রোববার (২৭ আগস্ট) এই আদেশ দিয়েছেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার আব্দুল কাইয়ূম লিটন।

পরে ব্যারিস্টার আব্দুল কাইয়ূম কালবেলাকে বলেন, হাইকোর্ট অবসায়নের আবেদন শুনানির জন্য মঞ্জুর করে আদেশ দিয়েছেন। একই সঙ্গে কোম্পানিটির একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেওয়া হয়েছে। যে অ্যাকাউন্টে তিন কোটির মতো টাকা রয়েছে।

তিনি আরও বলেন, আবেদনকারী ১৩ জন গ্রাহক ইন্স্যুরেন্স কোম্পানিটির কাছ থেকে ২০০৮ সালে পলিসি গ্রহণ করেন। এরপর পলিসিগুলো ২০২০ সালে ম্যাচিউর হয়। কিন্তু পলিসিগুলোর বিপরীতে পাওনা টাকা বিগত তিন বছর যাবত পরিশোধ করছে না। এ জন্য তারা হাইকোর্টে আবেদন করেন।

আবেদনকারী ১৩ জন হচ্ছেন- সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জের সোরাব আলী, জহুর আলী, শামসুন্নাহার, ফাতেমা বেগম, মোকাদ্দুস আলী, আব্দুল হালিম, আবু হানিফা জসিম, রোকেয়া বেগম, ফয়জুল ইসলাম, জাহেদা বেগম, বুরহানউদ্দিন বিরাম, তোয়াহিদ আলী ও রাবেয়া বেগম। এ ছাড়া আবেদনে বিবাদী করা হয়েছে, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা, জয়েন স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের রেজিস্ট্রার, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিমা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে।

কালবেলা/এমএ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X