কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নানের জমি-বাড়ি-ফ্ল্যাট জব্দ

বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। পুরোনো ছবি
বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। পুরোনো ছবি

বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের জমি, বাড়ি, ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে- খিলক্ষেতের নিকুঞ্জে আবাসিক এলাকায় কমন স্পেসসহ একটি ফ্ল্যাট (৬৯৯.২৫ বর্গফুট) এবং দশমিক ২৫০ কাঠা জমি। যার মূল্য ১৩ লাখ টাকা। একই এলাকায় কমন স্পেসসহ একটি ফ্ল্যাট (৮২৩.৮৩ বর্গফুট) এবং দশমিক ২৫০ কাঠা জমি। এর মূল্য ১৪ লাখ ৮৬ হাজার টাকা। ৩৭ লাখ টাকার তার স্ত্রীর নামে মিরপুরে ডিওএইচএস-এ কমনস্পেস এবং বেইসমেন্টে কারপার্কিং স্পেসসহ ২২৫০ বর্গফুটের ফ্ল্যাট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল হান্নানের নামে ৩ দশমিক ৮৫ শতাংশ এবং ২ দশমিক ৪২ শতাংশ জমি, ১ দশমিক ৫৭ শতাংশ জমি। মিরপুর সামরিক অফিসার আবাসিক প্রকল্পে নির্মাণাধীন ৭ তলা ভবন। বিভিন্ন ব্যাংকের ছয়টি হিসাব রয়েছে।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক তানজিব হাসিব সরকার শেখ আব্দুল হান্নানের জমি, ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে বিদেশে অর্থপাচারসহ নিজ নামে এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহার করে নিজ, পরিবার ও স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তরের চেষ্টা চলছে। স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে সম্পদ পাওয়া দুরুহ হবে। জরুরি ভিত্তিতে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X