কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের ছুটিতে বাসার সর্বস্ব লুট, দুই চোর রিমান্ডে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঈদের ছুটিতে বাসার মালিক গ্রামে যাওয়ায় দরজা ভেঙে সোনার অলংকারসহ চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে পেশাদার একটি চোর চক্র। এ ঘটনায় চক্রটির গ্রেপ্তার দুই চোরের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. আপন হোসেন ও মো. ইয়াছিন হোসেন শিপন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আলী আশরাফ জুয়েল তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, মামলার বাদী পেশায় একজন গৃহিণী। গেন্ডারিয়া থানাধীন দ্বীননাথ সেন রোডস্থ তার একটি নিজস্ব ৫ম তলা ভবন রয়েছে। তিনি ওই ভবনের ৩য় তলার বসবাস করে। গত ৬ জুন বিকেলে তার বাসার দরজায় তালা লাগিয়ে স্ব-পরিবারে গ্রামে বাড়ি শরীয়তপুরে ঈদ উদযাপন করার জন্য যান। গত ৯ জুন সন্ধ্যা ৭টার দিকে গ্রামে বাড়িতে ঈদ উদযাপন শেষে বাসায় ফেরেন। তখন তিনি বাসার মেইন দরজা ভাঙা দেখতে পান। ঘরে প্রবেশ করে দেখেন, ঘরের আসবাবপত্র এলোমেলো ও আলমারি খোলা। তখন তিনি দেখেন তাদের বাসায় থাকা এইচপি কোরআই-৫ ল্যাপটপ, হাতঘড়ি, নগদ টাকা, সোনার দুল তিন জোড়া, দুটি সোনার আংটি, জি-সনি ৪৩ ইঞ্চি টিভি চুরি হয়ে গেছে। যার সর্বমোট চোরাই মূল্য চার লাখ ৩৩ হাজার ৬২৫ টাকা।

পরে বিষয়টি বাসার অন্যান্য ভাড়াটিয়া ও স্থানীয় লোকজনদের সঙ্গে আলোচনা করেন। বাসার আশপাশের সিসি ক্যামেরা যাচাই করে দেখেন, ৮ জুন রাত ৩টা ৫২ মিনিট থেকে ৩টা ৫৪ মিনিটে আসামিরা টিভিসহ বের হয়ে যাচ্ছেন। পরে আসামি আপন হোসেন ও ইয়াছিন হোসেনকে শনাক্ত করা হয়। পরে স্থানীয় লোকজনদের সহায়তায় তাদের আটকের চেষ্টা করা হয়। তবে তারা পালানোর চেষ্টা করলে স্থানীয় জনগণ ৯ জুন রাত ১১টা ৪০ মিনিটের দিকে তাদের আটক করে।

পরে থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে রাজধানীর গেন্ডারিয়া থানায় মামলা করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১০

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১১

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১২

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৩

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৪

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৫

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৬

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৭

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৮

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৯

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

২০
X