মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ
২৬ মার্চে স্লোগান

রিমান্ড শেষে আ.লীগের আরও দুজন কারাগারে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন অন্তর্বর্তী সরকারবিরোধী মিছিল দেওয়ায় পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের আরও দুজনকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন, কলাবাগান থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মামুন হাসান ও এই দলের আরেক কর্মী মো. মহিউদ্দিন।

বৃহস্পতিবার (১২ জুন) তাদের রিমান্ড শেষে আদালতে হাজির করে পল্টন থানা পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক আজিজুল হক ভূঁইয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে এ মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে কলুষিত করা, দেশের সার্বভৌমত্বকে আঘাত, মানুষের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারনায় অংশগ্রহণ করে। আসামিরা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম করার নিমিত্তে সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক কর্মকান্ডের পরিকল্পনায় লিপ্ত ছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X