কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে গরুর হাটে গাড়ি চুরি, একজনের রিমান্ড

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত

ঈদুল আজহার দিন রাজধানীর ধোলাইখাল গরুর হাট থেকে পিকআপ চুরির ঘটনায় গ্রেপ্তার সংঘবদ্ধ চোর চক্রের সদস্য মো. মানিক চৌধুরীকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ জুন) আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক মিঠু আহম্মেদ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে ওয়ারী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক অনুপম দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রিমান্ডের আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামি একটি সংঘবদ্ধ গাড়ি চোরাই চক্রের সক্রিয় সদস্য। এই আসামি তার অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কৌশলে বিভিন্ন গাড়ি চুরি করে আসছিল। গত ৭ জুন ঈদুল আজহার দিনে আসামিরা ধোলাইখাল গরুর হাটে পার্কিং করে রাখা নয় লাখ টাকার একটি পিকআপ গাড়ি চুরি করে। এ ঘটনায় পিকআপের মালিক মিজানুর রহমান ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আসামি মানিক চৌধুরীরকে গত বুধবার দুপুরে যাত্রাবাড়ী থানাধীন রসুলপুর থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আসামির স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে চোরাই যাওয়া পিকআপটি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন দক্ষিণ ধর্মশুর সাকিনস্থ মাদ্রাসা রোড সংলগ্ন পরিত্যক্ত বাছেদ সরকার কিন্ডার গার্ডেনের সামনে থেকে উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X