কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যালকনের চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

ঋণের নামে ৪৭৮ কোটি টাকা তছরুপের অভিযোগে ফ্যালকন ইন্টারন্যাশনাল নিট কম্পোজিট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরীসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য জানান।

নিষেধাজ্ঞা দেওয়া অপর ব্যক্তিরা হলেন- প্রতিষ্ঠানের পরিচালক মাহবুবা হাসনাত মাহিন চৌধুরী, ফজলুল করিম ওরফে ফকরুল ইসলাম এবং মিনহাজুল ইসলাম।

দুদকের পক্ষে সংস্থার সহকারি পরিচালক বিলকিস আক্তার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি মহাখালী শাখার সাবেক শাখা ব্যবস্থাপক রানা আব্দুল্লাহ আল মাহমুদ আবসার ও অন্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৭ টি প্রতিষ্ঠানের অনুকূলে ঋণের নামে ৪৭৮ কোটি টাকা তছরূপের অভিযোগের অনুসন্ধান চলছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালিয়ে গেলে তাদের দ্বারা লন্ডারিং করা অর্থ পুনরূদ্ধার করা দুরুহ হয়ে পরবে। তারা যেন দেশ ত্যাগ করতে না পারে সেজন্য বিদেশ গমন রহিতকরণের নিষেধাজ্ঞা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X