কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৭:৫৫ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

গোলাম দস্তগীরের ১২ কোম্পানির শেয়ার ফ্রিজ, জব্দ ৩ গাড়ি

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। পুরোনো ছবি
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। পুরোনো ছবি

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নামে থাকা ১২ কোম্পানির শেয়ার, ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও ৩ গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। অবরুদ্ধ হওয়া এসব সম্পদের মূল্য ধরা হয়েছে ২৪ কোটি ৩১ লাখ ৭১ হাজার ২৩৬ টাকা রয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এদিন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার এ আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামির বিরুদ্ধে মামলা তদন্তাধীন। তদন্তকালে জানা যায়, আসামি অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছে। এ কারণে তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের শেয়ার, বিভিন্ন ব্যাংক হিসাব, গাড়ি অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত ৫ মার্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে মামলা করে দুদক। এতে গোলাম দস্তগীর গাজীর ৪৪৮ কোটি টাকার সম্পদের তথ্য উল্লেখ করা হয়। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ২৩ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ৫৮০ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১টায় রায় ঘোষণা, রামিসাকে ন্যায়বিচার পাওয়াতে উন্মুখ পুরো জাতি 

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১০

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১১

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১২

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৩

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৪

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৫

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৬

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৭

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৯

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০
X