কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীসহ আলেশা মার্টের চেয়ারম্যানের ৪ বছরের কারাদণ্ড

আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরী। ছবি : সংগৃহীত
আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরী। ছবি : সংগৃহীত

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

২০২২ সালের ৪ আগস্ট মঞ্জুর আলম সিকদার ও সাদিয়া চৌধুরীকে আসামি করে আদালতে মামলা করেন ভুক্তভোগী আলা উদ্দিন হোসেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২১ সালের ১৫ আগস্ট আলেশা মার্টে অফার মূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮১ টাকায় তিনটি মোটরসাইকেল অর্ডার করি। কিন্তু যথা সময়ে পণ্য না আসায় টাকা ফেরত চাই। আসামি ২০২২ সালের ২১ এপ্রিলের একটি চেক দেন।

এজাহারে বলা হয়, আসামির অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। পরে মামলার আসামিকে উকিল নোটিশ পাঠানো হয়। এরপরও টাকা পরিশোধ না হওয়ায় আদালতে মামলা করি।

গত বছরের ১৫ ডিসেম্বর এ মামলার চার্জগঠন করে বিচার শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X