কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১২:২২ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশের সব আদালতে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ

হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত
হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হয়েছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। হতাহতদের স্মরণে দেশের সব আদালতকে বিচারিক কার্যক্রম শুরুর আগে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বৈমানিক, শিক্ষক, কর্মচারীসহ বহু কোমলমতি শিক্ষার্থী হতাহতের পরিপ্রেক্ষিতে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতির এই গভীর শোকের মুহূর্তে দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ), দেশের সকল অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করার জন্য প্রধান বিচারপতি নির্দেশ প্রদান করেছেন।

এতে আরও বলা হয়েছে, একই সঙ্গে দেশের সব অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ সব জেলা জজশিপ ও ম্যাজিস্ট্রেসিতে আগামী তিন দিন যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে মর্মে নির্দেশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে।

উল্লেখ্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বৈমানিক, শিক্ষক, কর্মচারীসহ বহু কোমলমতি শিক্ষার্থী হতাহতের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুরের পর স্থগিত করা হয়েছে। তবে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পূর্ণ সময় চলবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১০

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১১

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১২

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৩

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৪

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৫

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৬

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৭

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৮

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৯

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০
X