কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ
জমি নিয়ে ভাইকে হত্যা

সহোদর পাঁচ ভাই-বোনসহ সাতজনের যাবজ্জীবন

জমি নিয়ে হত্যায় সহোদর পাঁচ ভাই-বোনসহ সাতজনের যাবজ্জীবন। ছবি : কালবেলা
জমি নিয়ে হত্যায় সহোদর পাঁচ ভাই-বোনসহ সাতজনের যাবজ্জীবন। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. রিটন মিয়াকে (৪৫) হত্যা মামলায় নিহতের সহোদর চার ভাই ও এক বোনসহ একই পরিবারের সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের জেল প্রদান করেছেন আদালত।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট দিলিপ কুমার ঘোষ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় মামলার প্রধান আসামি নজরুল ছাড়া অন্য ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। নিহত রিটন মিয়া পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত রিটন মিয়ার সহোদর ভাই নজরুল ইসলাম (৪৫), খোকন (৪৭), সাত্তার (৪২), বকুল (৪৪) ও চম্পা আক্তার (৪২)। নজরুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (৩২) ও আত্মীয় একই ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের মকু মিয়ার ছেলে মো. সৈয়দ (৫৭)।

মামলা সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলা সুখিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে বাড়ির সীমানায় গাছ কাটা নিয়ে ২০১৬ সালের ২৩ নভেম্বর সহোদর ভাই-বোনদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিটন মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে সহোদররা।

পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে সাতজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালে ১৯ অক্টোবর মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সারোয়ার জাহান সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১০

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১১

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১২

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৩

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

১৪

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

১৫

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১৬

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

১৭

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

১৯

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

২০
X