ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গৃহকর্ত্রীর হাত-পা বেঁধে ১৫ লাখ টাকা ‘ডাকাতি’

দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়িতে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা
দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়িতে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে গৃহকর্ত্রীর হাত-পা-মুখ বেঁধে ১৫ লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় স্বামী আবদুর রাজ্জাক (৩৬) বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় অভিযোগ করেন। সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ওই গৃহকর্ত্রীর নাম দোলেনা বেগম। তার স্বামী আবদুর রাজ্জাক মুদি দোকানি।

দোলেনা বেগম বলেন, ‘ঘটনার রাতে চারজন অপরিচিত ব্যক্তি খোলা দরজা দিয়ে আমার বাড়িতে প্রবেশ করে। এ সময় আমি বাসায় একা ছিলাম। তাদের মধ্যে একজন আমার মুখ চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে যায়। অন্যরা ওড়না দিয়ে আমার হাত, মুখ ও পা বেঁধে ফেলে এবং ছুরির ভয় দেখিয়ে চাবি নিয়ে ড্রয়ারে রাখা ১৫ লাখ টাকা নিয়ে যায়।’

এ বিষয়ে আবদুর রাজ্জাক বলেন, ‘বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে ওসমানপুর বাজারে আমার দোকান। বাজারসংলগ্ন একটি চার শতাংশ জমি ১০ লাখ টাকার বিনিময়ে ক্রয়ের জন্য বেশকিছু দিন ধরে বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের এবং দোকানের টাকা বাসায় রেখেছিলাম। দোকান থেকে আমার স্ত্রীকে যখন বারবার ফোন করেও পাচ্ছিলাম না, তখন আমার ভাবিকে ফোন দিয়ে বাড়িতে যেতে বলি। ভাবি বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। বুধবার জমিটি দলিল হওয়ার কথা ছিল। তার আগেই এ ঘটনা ঘটে গেল।’

খবর পেয়ে ঘোড়াঘাট-হাকিমপুর থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘ওই বাড়ির খবর শোনার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে এজাহার দায়ের হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকের একাধিক পুলিশ সদস্য ইতিমধ্যেই কাজ শুরু করেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X