কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১২:২১ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ
জুলাই হত্যাযজ্ঞ

পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত
হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় করা মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদ উজ জামানকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে তাকে আত্মসমার্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) চেম্বার জজ মো. রেজাউল হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন তিনি।

এর আগে গতকাল সচিবালয়ের সামনে জামিন নিয়ে সচিবালয়ের সামনে পুলিশের এ কর্মকর্তার জামিন নিয়ে আন্দোলন করেন জুলাইযোদ্ধারা। জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার মামলা থেকে সম্প্রতি যাত্রাবাড়ী থানার সাবেক এসআই সাজ্জাদকে জামিন দেয় হাইকোর্ট।

সচিবালয়ের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ কর্মসূচিতে জুলাই মাসে সংঘটিত হামলায় নিহত ও আহতদের পরিবার কয়েকটি দাবি উত্থাপন করেছেন। মঙ্গলবার শহিদ ইমাম হোসেনের ভাই রবিউল আউয়াল এসব দাবি তুলে ধরেন।

তিনি বলেন, যাত্রাবাড়ী থানার এসআই সাজ্জাদুর জামান, যিনি হামলার ঘটনায় সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন, তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেপ্তার করতে হবে। একইসঙ্গে তার জামিন মঞ্জুর করায় ঢাকার নিম্ন আদালতের ২১ নম্বর কোর্টের বিচারক আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান এবং গাজী এবাদত হোসেনকে বহিষ্কারের দাবি জানানো হয়।

এ ছাড়া, আইন উপদেষ্টাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিতে হবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে — এমন দাবিও জানান আহতদের পরিবার ও স্বজনরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X