কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

জেলা আ.লীগের উপদেষ্টাসহ কারাগারে ২

প্রতীকী ছবি। ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি। ছবি : সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর গুলশান থানায় করা মামলায় ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কায়সার আহাম্মদসহ দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো অপর আসামি হলেন- আওয়ামী লীগ কর্মী খায়রুল খান জুয়েল।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতের হাজতখানায় এনে কারাগারে আটক রাখার জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন। অন্যদিকে জামিন চেয়ে আবেদন করেন আসামির আইনজীবী শাখাওয়াত উল্যাহ ভূঞা। উভয়পক্ষের শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ডিবি পুলিশের গুলশান জোনাল টিম ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল রাজধানীর গুলশান-১ এর গোল চত্বরে ৩০/৩৫ ব্যক্তি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করে। আসামিরা দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে স্লোগান দেয়। তারা নিষিদ্ধ সংগঠনের সদস্য হয়ে মিছিলে অংশ নিয়ে সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ করেছে।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১১

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১২

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১৩

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১৪

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৫

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৭

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৮

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৯

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

২০
X