কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির মামলায় সমন্বয়ক রাব্বিসহ ৫ জন কারাগারে

মহানগর দায়রা জজ আদালত। পুরোনো ছবি
মহানগর দায়রা জজ আদালত। পুরোনো ছবি

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানায় করা মামলায় গ্রেপ্তার সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের সাত দিনের রিমান্ডের বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিন ধার্য করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ দিন ধার্য করেন। অন্য আসামিরা হলেন আবু সুফিয়ান, আব্দুর রহমান ওরফে মানিক, হাবিবুর রহমান ফরহাদ ও শাহিন হোসেন।

এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক নাজমুল ইসলাম তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় আসামিপক্ষে আইনজীবী মাসুদ রানা ও সুমন পারভেজ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

একইসঙ্গে রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। এর আগে আজ সকালে চাঁদা দাবির অভিযোগে আফরুজা শিল্পী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এ মামলায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X