কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি বাদল কারাগারে

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের রাজধানীর নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এদিন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক মারুফ হাসান বাদলকে কারাগারে রাখার আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।

এরআগে গত রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই নিউ মার্কেট থানাধীন সাইন্সল্যাব মোড় এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী সজীব উদ্দিন। বিকাল সাড়ে ৩টার দিকে মিছিলে গুলি চালায় আসামিরা। এতে সজীব ও তার বন্ধু মেহেদীসহ মোট ১২ জন আহত হয়। পরে তারা চিকিৎসা গ্রহণ শেষে সুস্থ হয়েছে। এ ঘটনায় চলতি বছরের ৪ ফেব্রুয়ারি রাজধানীর নিউমার্কেট থানায় ৪৭ জনকে এজাহারনামীয় আসামি করে ভুক্তভোগী সজীব হত্যাচেষ্টা মামলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১০

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১১

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১২

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৩

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৪

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৫

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৭

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৮

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৯

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

২০
X