কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে 

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : কালবেলা
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : কালবেলা

রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় পূজার দায়িত্ব পালনরত অবস্থায় ৩০ রাউন্ড গুলিসহ পুলিশ সদস্যদের মালামাল চুরি হওয়ার ঘটনায় করা মামলায় তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বুধবার (১ অক্টোবর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

আসামিরা হলেন, মো. রফিকুল ইসলাম রিপন (২৭), মো. জিসান (২১), অলক চন্দ্র দাস(২২)। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জাকির হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, পুলিশের ৩০ রাউন্ড গুলি চুরি ঘটনায় আজ তিন আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মো. নাজিম উদ্দীন পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর রাতে ঘটনাস্থল থেকে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর রাত ১০টা থেকে পরের দিন ভোর ৪টা পর্যন্ত এসআই মোবাসশীরের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার সদস্য দুর্গাপূজা উপলক্ষ্যে বাড্ডা থানাধীন পূর্ব মেরুল সাকিনস্থ শ্রী শ্রী মহাদেব আশ্রম ও নিমতলীর কালী মন্দিরের পাশে দায়িত্বরত ছিলেন। পুলিশের অপর গ্রুপ পূজামণ্ডপের উত্তর-পশ্চিম পাশের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় বিশ্রামে ছিলেন। বিশ্রামের পাশে কাপড়ে ঘেরাও স্থানে সব সদস্যের অস্ত্র ও গোলাবারুদসহ মালামাল রাখা হয়। ভোর সাড়ে পাঁচটায় একজন আনসার সদস্য ঘুম থেকে উঠে দেখেন তার মোবাইল নেই। পরে অন্যরা মালামাল চেক করে দেখেন, দুটি স্মার্ট মোবাইল, ১টি বাটন ফোন, ১ জনের মানিব্যাগ, চারটি ব্যবহৃত ব্যাগ ও ৩০ রাউন্ড গুলি চুরি হয়েছে। পরে তাৎক্ষণিক অনুসন্ধানে সকাল সোয়া ১০টার মধ্যে ৩০ রাউন্ড গুলিসহ চারটি ব্যাগ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডা থানায় মামলা করেন পুলিশ সদস্য ইমতিয়াজ মাহমুদ। পাশাপাশি এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে এসআই মোবাশ্বিরসহ একজন এএসআই ও পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১০

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১১

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১২

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৩

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৪

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৬

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৭

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৮

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

২০
X