কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:২২ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আইনজীবীদের মিছিলে পুলিশের হামলা, আহত ১২

পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। ছবি: কালবেলা
পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। ছবি: কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ মিছিলে পুলিশি হামলায় অন্তত ১২ জন আইনজীবী আহত হয়েছেন।

আহতরা হলেন- মাহবুবুর রহমান খান, দেওয়ান রিপন, মোজাহিদুল ইসলাম সায়েম, কে এম মিরাজ হোসেন, সাইদুর রহমান সোহাগ, কে এম বরকত সবুজ, মাহবুব আলম আক্তার, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, হাজী মো. মহসীন, কাজী পনির, এস এম হুমায়ূন কবির।

এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার আইনজীবী সমিতির সামনে থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি আদালতের সামনের প্রধান সড়ক এলে পুলিশ বাধা দেয়।

পরে আইনজীবীরা রাস্তায় বসে পড়লে পুলিশ তাদের সরিয়ে দিতে চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। পরে পুলিশের বাধা উপেক্ষা করে তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকে অবস্থান নেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি শাহিনুর বলেন, ‘বিএনপিপন্থি আইনজীবীরা রাস্তায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সরে যেতে বলা হয়। কিন্তু তারা জোরপূর্বক মিছিল নিয়ে এগিয়ে যান। এ সময় তাদের হামলায় আমাদের ৪-৫ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১০

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১১

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১২

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১৩

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১৪

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৫

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৬

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১৭

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১৮

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৯

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

২০
X