সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর নোটিশটি পাঠানো হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।

নোটিশে বলা হয়, সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোয় রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের কারণে জাতীয় পর্যায়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কারণ রাষ্ট্রপতির ছবি প্রদর্শন করা বাংলাদেশের দীর্ঘদিনের প্রথা ও রাষ্ট্রীয় প্রোটোকলের অংশ।

বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪৮(২) স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ‘রাষ্ট্রপতি হইবেন রাষ্ট্রের প্রধান এবং তিনি রাষ্ট্রের সকল ব্যক্তির উপর অগ্রাধিকারপ্রাপ্ত হইবেন।’ সুতরাং রাষ্ট্রপতির ছবি অপসারণ করার যেকোনো নির্দেশ সংবিধানের পরিপন্থী, রাষ্ট্রীয় প্রোটোকল লঙ্ঘনকারী এবং রাষ্ট্রপ্রধানের পদমর্যাদার অবমাননা। উক্ত কর্মকাণ্ডের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে। রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত, বা অপসারণ না হওয়া পর্যন্ত, বা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি সাংবিধানিকভাবে বৈধ।’

নোটিশে বলা হয়েছে, বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশন, হাই কমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে পুনঃস্থাপন করতে হবে। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন, তার ছবিও রাষ্ট্রপতির ছবির সঙ্গে প্রদর্শন করতে হবে।

এতে আরও বলা হয়, নোটিশ পাওয়ায় ১০ (দশ) দিনের মধ্যে রাষ্ট্রপতির ছবি বিদেশে অবস্থিত সববাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে অবিলম্বে পুনঃস্থাপন করতে হবে। অন্যথায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় উক্ত বিষয়ে নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট পিটিশন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X