কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১২ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অধিকারের আদিলুর-এলানের রায়ে রাষ্ট্রপক্ষ-আসামিপক্ষ কেউ সন্তুষ্ট না 

অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান। ছবি : সংগৃহীত
অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান। ছবি : সংগৃহীত

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে এ মামলা হয়। দশ বছর পর আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার টাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ কেউ সন্তুষ্ট না। এ বিষয়ে সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ নজরুল ইসলাম শামীম কালবেলাকে বলেন, ‘আমরা রায়ে সন্তুষ্ট না। আমরা রায়ে সাজা বেশি প্রত্যাশা করেছিলাম। রায় পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেব।’

রায়ের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন ভুঁইয়া কালবেলাকে বলেন, ‘এ মামলায় আমরা সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে আপিল করব। সেখানে তারা খালাস পাবেন।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১০

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১১

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১২

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৩

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৪

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৬

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৭

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৮

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৯

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

২০
X