কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলুর জামিন

লাভলু মোল্লা শিশির। ছবি : সংগৃহীত
লাভলু মোল্লা শিশির। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। ছাত্রজীবনে তিনি মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।

রোববার (২৬ এপ্রিল) ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।

তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির।

এ ঘটনার জেরে গত বছরের ১৭ নভেম্বর রাতে শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে শাহবাগ থানার এই মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

মামলা সূত্রে জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ২০১৫ সালের ২২ এপ্রিল গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হন। ওইদিন বিকেল সাড়ে ৫টায় শাহবাগের বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে গাড়িবহরে হামলা করা হয়। গাড়ি ভাঙচুর করে এবং কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২৩ নভেম্বর শাহবাগ থানায় মামলা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়তে গুরুত্ব দিচ্ছে সরকার

আর্জেন্টিনার মোটরশোভাযাত্রায় ব্রাজিল সমর্থকদের ত্রি-পিচ বিতরণ

বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’

রাত ১টার মধ্যে মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী হিলির পদত্যাগ

খাগড়াছড়িতে আ.লীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত

ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ যাত্রায় পাঁচ মাসে ১৩০০ প্রাণহানি 

ইসলামী আন্দোলন / সমস্যা সমাধানের পথে না হেঁটে হাসপাতালের লাইসেন্স বাতিল করা অন্যায্য

নানার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল শিশুর

১০

কার্টেল ওভারে ম্যাচ, বাংলাদেশের সামনে যে লক্ষ্য

১১

রেমিট্যান্সে আড়াই শতাংশ প্রণোদনা অব্যাহত থাকছে 

১২

মেটলাইফের গবেষণা / জীবনের কঠিন মুহূর্তগুলোয় নিয়োগদাতাদের পাশে চায় কর্মীরা

১৩

গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

১৪

প্রস্তাবিত বাজেট ১৭ বছরের সংকট থেকে জাতিকে মুক্ত করবে : ১২ দলীয় জোট 

১৫

করমুক্ত আয়সীমা বাড়ল, সারা বছর রিটার্ন দেওয়ার সুযোগ

১৬

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশের ফাইজা 

১৭

রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ

১৮

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি বাতিলে ৩ দিনের আলটিমেটাম

১৯

দোকানপাট-শপিংমল খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

২০
X