কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ১২:৫৩ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রিজভীর বিরুদ্ধে হিরো আলমের মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

বাঁ থেকে রুহুল কবির রিজভী ও হিরো আলম। ছবি : সংগৃহীত
বাঁ থেকে রুহুল কবির রিজভী ও হিরো আলম। ছবি : সংগৃহীত

মানহানির অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের করা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে আগামী ৬ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেকে ইমামের আদালত এ দিন ধার্য করেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রতিবেদন দাখিল করেনি। এ জন্য আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

এর আগে গত ৭ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে হিরো আলম এ মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট বাদী হিরো আলম নিজের মোবাইলে ইউটিউব দেখছিলেন। তখন দেখেন যে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জনতার সামনে বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্যে বলেন, ‘হিরো আলমের মতো একটা অর্ধপাগল, অর্ধশিক্ষিত একটা লোক। সে নির্বাচন করছে, মানে রুচি কতটা বিকৃত হলে পড়ে এ কাজ করতে পারেন।’ যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং লিখিতভাবে লিফলেট আকারে প্রচার ও প্রকাশ করে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের চুলচেরা বিশ্লেষণে হিরো আলম একজন সুস্থ, নির্বাচন করার জন্য উপযুক্ত নাগরিক হিসেবে তিনবার প্রমাণিত ও যোগ্য হয়েছেন। তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউব চ্যানেল চ্যানেলে বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করেন। তার অসংখ্য ভক্ত রয়েছে।

রিজভীর বক্তব্যের কারণে বাদী ও তার ভক্তদের মাঝে হতাশাসহ ক্ষোভ বিরাজ করছে। তার মানহানিকর, সুনামক্ষুন্ন হয় এমন কটূক্তি, মিথ্যা, অসত্য বক্তব্য, মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার সম্পূর্ণ নিন্দনীয়। তার বক্তব্যে বাদী সামাজিকভাবে চরম হেয়প্রতিপন্ন হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিএনপির বিভিন্ন প্রোগ্রামে নেতাকর্মীরা বিভিন্ন সময়ে বাদীকে নিয়ে কটূক্তি ও আক্রমণাত্মক মানহানিকর বক্তব্যে প্রচারের মাধ্যমে অপমান, অপদস্ত করেছেন। তাছাড়া আসামির এই অপমানকর, আপত্তিকর বক্তব্যের কারণে বাদী বিএনপির নেতাকর্মী তথা রাজনৈতিক সন্ত্রাসীদের হামলা বা হয়রানির আশঙ্কা করেন।

আসামির উক্তির কারণে বাদীর মানহানি হয়েছে। যা টাকার হিসাবে মানহানির ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা রেঞ্জে নতুন ডিআইজি ইকবাল হোসেন, আরও ৫ ডিআইজির পদে রদবদল

কার্বন ক্রেডিট বাড়াতে পরিকল্পনা ঠিক করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত ৬৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর মন্দিরের সেই অর্থ ফেরত

মোংলা থেকে ২৮৫ কিমি দূরে নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

খামেনির হত্যার প্রতিশোধের দাবিতে উত্তাল তেহরান

রাফিনহাকে নিয়ে ভক্তদের বড় ‘সুখবর’ দিলেন আনচেলত্তি

লোহিত সাগরে কার্গো জাহাজে হামলা

সিম্পসন প্রেডিকশনের মতে নরওয়েকে ২-১ গোলে হারাবে ব্রাজিল!

সাভারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

১০

তৃতীয় বিয়ের পিঁড়িতে আমির খান, পুরোনো বান্ধবীর গলায় উঠল মালা

১১

পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১২

শিল্পী সমিতির নির্বাচনে কেন ভোট দিলেন না শাকিব খান? জানা গেল আসল কারণ

১৩

উত্তাল বঙ্গোপসাগর, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত

১৪

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

১৫

৮ কেজি ওজনের পোয়া মাছ অর্ধ লাখে বিক্রি

১৬

প্রফেসর আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এবি পার্টির শোক

১৭

নতুন পরিচয়ে বিশ্ববাজারে বাংলাদেশের ‘টিপসই’

১৮

ভয় দেখিয়ে অর্থ দাবি, করদাতাদের সতর্ক করল এনবিআর

১৯

ভাইরাল ভিডিওর সূত্র ধরে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

২০
X