বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১১:৩৮ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের জন্য সংসদে সংরক্ষিত আসন চেয়ে রিট 

হাইকোর্ট। ছবি : সংগৃহীত
হাইকোর্ট। ছবি : সংগৃহীত

প্রবাসীদের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছে আমেরিকায় বসবাস করা দুই প্রবাসী। রিট আবেদনের পক্ষে আইনজীবী হচ্ছেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

গত বুধবার (১ নভেম্বর) এই রিট করেছেন প্রবাসী আবুল কালাম আজাদ ও এস এম রফিকুল পারভেজ।

রিট আবেদনে আসন সংরক্ষণের দাবিতে আইন মন্ত্রণালয়ের কাছে পাঠানো একটি আবেদন নিষ্পত্তির ও নির্দেশনা চাওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৫ অক্টোবর জনৈক আবুল কালাম আজাদ ও এস এম রফিকুল পারভেজ ‘প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রবাসীদের মধ্যে থেকে নিয়োগ করাসহ জাতীয় সংসদে প্রবাসীদের জন্য নির্দিষ্টসংখ্যক আসন সংরক্ষণের আবেদন’ শীর্ষক একটি আবেদন লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব বরাবরে দেন।

মন্ত্রণালয়ে পাঠানো আবেদনে বলা হয়, আমরা আবুল কালাম আজাদ ও এস এম রফিকুল পারভেজ বাংলাদেশের নাগরিক আমেরিকা প্রবাসী, বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধা।

বাংলাদেশের সব মানুষের মানবাধিকার ও নাগরিক অধিকার সমগোত্রীয় এবং মৌলিক অধিকারের অন্তর্গত নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিক আইনগত সংবিধানগতভাবে সুরক্ষিত অধিকার সমানভাবে ভোগ করবে। কিন্তু প্রায় আড়াই কোটি প্রবাসী বাংলাদেশি অন্যান্য নাগরিকের মতো সমান সুযোগ-সুবিধা ভোগ করছেন না।

আবেদনে আরও বলা হয়, রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের জন্য সংসদের আসন সংরক্ষণ না করাকে বৈষম্যমূলক আচরণ বলে। বৈষম্যমূলক আচরণ বাংলাদেশের সংবিধানের ২৭, ২৮ ও ২৯ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থি । রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন। কিন্তু প্রবাসী ভাইবোনরা সমান অধিকার ভোগ করতে পারছেন না।

প্রবাসী ভাইবোনরা দেশে বিদেশে বহুবিধ সমস্যায় জর্জরিত। প্রবাসীদের কথা বলার জন্য মহান সংসদে কোনো প্রতিনিধি নেই। তাই প্রবাসীদের জন্যও সংসদে আসন সংরক্ষণ করা হোক। তাই প্রবাসীদের জন্য সংসদে নির্দিষ্ট আসন সংরক্ষণ করার আবেদন যৌক্তিক ও ন্যায়সংগত আবেদন।

এই আবেদনে সাড়া না পেয়ে তারা ১ নভেম্বর হাইকোর্টে রিট করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X