কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৩:৩৮ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ
শেয়ার আত্মসাৎ

৬ বছর পর তিনজনের সাজা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জাল জালিয়াতির মাধ্যমে শেয়ার আত্মসাতের অভিযোগে করা মামলার ছয় বছর পর তিনজনের সাজা দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আব্দুল কাদেরকে বেকসুর খালাস দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহজাহান মজুমদার এ তথ্য জানিয়েছেন। রায়ে পৃথক তিন ধারায় সাহিদা বেগম ও এনায়েত হোসেনের আট বছর কারাদণ্ড, ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সাজা দেন আদালত। তবে সব সাজা একসঙ্গে চলবে বিধায় তাদের তিন বছরের সাজা ভোগ করতে হবে। এ ছাড়া অপর আসামি আব্দুল আলমির দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় শেষে তিনজনকে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর মডেল থানার ফাহিম আল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ১৭ নভেম্বর সিআইডির পুলিশ পরিদর্শক মো. ইজাজ উদ্দিন আহমেদ চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলার বিচার চলাকালে আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, সিরাজুল ইসলাম চৌরাঙ্গা ব্রিকস অ্যান্ড ডেভেলপারস কোম্পানির ১০০ টাকা মূল্যের চার হাজার শেয়ারের মালিক ছিলেন। ২০১২ সালের ১২ জানুয়ারি তিনি মারা যান।

উত্তরাধিকার সূত্রে মামলার বাদী ফাহিম আল ইসলাম ৮৭৫টি শেয়ারের মালিক হন। তবে আসামিরা জাল জালিয়াতির মাধ্যমে কাগজপত্র সৃজন করে রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিতে দাখিল করেন। এর মাধ্যমে আসামিরা চার হাজার শেয়ার আত্মসাৎ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১০

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১১

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১২

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৩

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১৪

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১৫

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১৭

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১৮

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৯

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

২০
X