কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ১১:২৬ এএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

পিটার হাসকে হত্যার হুমকি : সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা খারিজ

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংগৃহীত
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দিয়েছিল কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে ফরিদুল আলম। এমন অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, বাংলাদেশ চাপ্টারের সভাপতি এমএ হাশেম রাজু বাদী হয়ে এ মামলা করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী বাদীর জবানবন্দি নিয়ে মামলার আবেদন খারিজ করে দেন।

এ বিষয়ে হাশেম রাজু বলেন, বিচারক আমার জবানবন্দি নিয়ে মামলা খারিজের আদেশ দিয়েছেন। মামলা খারিজের বিরুদ্ধে শিগগিরই রিভিশন মামলা করব।

তিনি আরও বলেন, এ মামলা দায়েরের পরে মার্কিন দূতাবাস, জাতিসংঘ ও কমনওয়েলথ থেকে ধন্যবাদ দিয়েছে এবং মামলা দায়েরের পরে আমার কোনো ক্ষতি বা সমস্যা হয়েছে কি না জিজ্ঞাসা করেছে।

গত ৬ নভেম্বর পিটার হাসকে নিয়ে বক্তব্য দেন ফরিদুল আলম। বুধবার তার সেই বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়।

ভিডিওতে ফরিদুল আলমকে বলতে শোনা যায়, ‘আপনারা জানেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কী একটা পাতিহাঁস আসছে। পিটার হাস বদমাইশ। সে বিএনপির হয়ে যে অসভ্য কাজকারবারগুলো বাংলাদেশে করছে, তাকে পেলে জবাই করে মানুষকে খাওয়াইতাম। সেই পিটার হাস, বদমাইশ।’

এ বিষয়ে জানতে চাইলে ফরিদুল আলম বলেন, ‘কে বা কারা এটা এডিট করে প্রচার করেছে আমি জানি না। আমি এ ধরনের বক্তব্য দিইনি। পিটার হাস আমাদের মেহমান। তাকে জবাই করে মানুষকে খাওয়ানোর বিষয়ে বক্তব্য দেইনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১০

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১১

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১২

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৩

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৪

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৫

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৬

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৭

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৮

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৯

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

২০
X