কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

যুবদলের সাবেক সভাপতিসহ ২১ নেতাকর্মীর সাজা

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ছবি : সংগৃহীত
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ছবি : সংগৃহীত

রাজধানীর পৃথক দুই থানার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ ২১ জনের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

সোমবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ রায় দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আনোয়ার এ তথ্য জানিয়েছেন।

১০ বছর আগে রাজধানীর তেজগাঁও থানায় করা নাশকতা ও গাড়িতে অগ্নিসংযোগের মামলায় পৃথক দুই ধারায় তিন বছরের সাজা সাজা দেন। এ মামলার সাজা প্রাপ্ত অপর আসামিরা হলেন- সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান, লুৎফর রহমান, শাহীন ওরফে গান্ডু শাহীন, তরিকুল ইসলাম ওরফে ঝন্টু, আমিনুল ইসলাম জাকির, গোলাম কিবরিয়া শিমুল, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম ও জাকির হোসেন। আসামিদের মধ্যে সাইফুল আলম নীরব ও আনোয়ার রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। এ ছাড়া পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

২০১৩ সালের ২৬ মার্চ কাওরানবাজারের ওয়াসা ভবন এলাকায় ট্যাক্সিতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী গাড়িচালক বাবুল তেজগাঁও থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে তেজগাঁও থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান ২০১৪ সালের ১৪ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন।

গুলশান থানার আরেক মামলায় বিএনপির আরো ১১ নেতাকর্মীর পৃথক তিন ধারায় সাড়ে চার বছরের সাজা দিয়েছেন আদালত। রায়ে দণ্ডবিধির ১৪৩ ধারায় ৬ মাস, ১৪৭ ও ৪২৭ ধারায় দুই বছর করে চার বছরের সাজা দেন। আসামিদের মামুন ও ওয়াসিম কারাগারে আটক রয়েছে। তবে অপর ৯ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

হরতাল অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা গুলশান এলাকায় বেআইনিভাবে জনতাবদ্ধ হন। তারা জনমনে আতঙ্ক সৃষ্টি লক্ষ্য ইটপাটকেল নিক্ষেপ করে।২০১৮ সালের ২৩ অক্টোবর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১ এপ্রিল ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

শিশু অপহরণের পর বিছানায় চিঠি রেখে গেল দুর্বৃত্তরা

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১০

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১১

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১২

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৩

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৪

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৫

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৬

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৭

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৮

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১৯

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

২০
X