বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৪ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ৩৩ নেতাকর্মীর সাজা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পাঁচ বছর আগে রাজধানীর শাহজাহানপুর ও বনানী থানার নাশকতার পৃথক দুই মামলায় বিএনপির ৩৩ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপি নেতা আহসান হাবিব হীরা, আবদুল্লাহ জামান আদিত্য চৌধুরী, আলমগীর হোসেন আজাদ, গিয়াস উদ্দিন মানিক, বদরুল আলম সবুজ, সোহাগ ভূঁইয়া, মোহাম্মদ ভাসানী চাকলাদার, মোহাম্মদ বেলাল উদ্দিন প্রমুখ।

এদিন শাহজাহানপুর থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় বিএনপির ১৩ নেতাকর্মীকে আড়াই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

অন্যদিকে, বনানী থানার একটি মামলায় বিএনপির ২০ নেতাকর্মীকে দুটি ধারায় এক বছর ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি ধারায় ৩ মাস এবং আরেকটি ধারায় দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মোহাম্মদ মিজানুর রহমান ওরফে বাচ্চু মিয়া, শাহজাহান সরকার, মাহমুদুল হাসান, মোহাম্মদ ইমাম হোসেন ওরফে ইমন, সেলিম আহমেদ রাজু ওরফে জাদু সেলিম, শাজাহান ওরফে বাবুর্চি শাহজাহান, মিজানুর রহমান আক্তার, টাক ফজলু, রেজাউর রহমান ফাহিম।

প্রসঙ্গত, ২০১৮ সালের সেপ্টেম্বরে নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা দুটি দায়ের করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১০

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১২

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৩

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৪

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১৫

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৬

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

১৭

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

১৮

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

১৯

মেসির পেনাল্টি মিস 

২০
X