কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ১২:৪৩ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জামিন পেলেন ইভ্যালির রাসেল

আদালতে আইনজীবীদের সঙ্গে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল। ছবি : সংগৃহীত
আদালতে আইনজীবীদের সঙ্গে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল। ছবি : সংগৃহীত

চেক প্রতারণার মামলায় আত্মসমর্পণের পর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ঢাকার আদালত থেকে জামিন পেয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

মোহাম্মদ রাসেলের আইনজীবী আহসান হাবীব কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহসান হাবিব বলেন, চার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আদালতে আত্মসমর্পণ করেন রাসেল। তার উপস্থিতিতে জামিন শুনানি হয়। শুনানি শেষে পৃথক চার আদালত এ চার মামলায় জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১৪ জানুয়ারি আদালতে হাজির না হওয়ায় রাসেল ও ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানা জারির পর আসামি রাসেল আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

২০২১ সালের ১৩ মার্চ মামলার বাদী তানভীর হোসেন বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল কেনা বাবদ দুই লাখ ৪৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন। তবে নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও আসামিরা তা সরবরাহ করতে ব্যর্থ হন। এরপর ১৩ সেপ্টেম্বর ইভ্যালি পণ্যের সমমূল্যের একটা চেক প্রদান করেন। এরপর চেকটি নগদায়নের জন্য একাধিক ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়।

এ বিষয়ে সবশেষ গত বছরের ২২ অক্টোবর তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। পরবর্তীতে কোন পদক্ষেপ গ্রহণ না করায় শামীমা নাসরিন ও মো. রাসেলের বিরুদ্ধে বাদী মামলা করেন। এ মামলার পর তাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের গণরায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে: মাওলানা আবদুল হালিম

ব্রিটিশ কাউন্সিলের ‘কালচারাল প্রটেকশন ফান্ড-২০২৬’ এর আবেদন শুরু

ফের এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের বিবৃতি

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

হাবিপ্রবির ৬৬ শিক্ষার্থীকে বহিষ্কার

মাথায় গোলপোস্ট পড়ে প্রাণ গেল শিশুর

গাইবান্ধায় কলেজছাত্র রুমন হত্যা: আত্মগোপনে থাকা বাবা-ছেলে গ্রেপ্তার

ডিমের ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার মনিটরিংয়ের আশ্বাস প্রাণিসম্পদ কর্মকর্তাদের

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

১০

ব্রাজিলকে হারানো যাবে কি না, জানালেন হলান্ড

১১

নাতির ছুরিকাঘাতে দাদি নিহত, দাদা আশঙ্কাজনক

১২

বিইউবিটিতে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

১৩

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে দুজনকে আজীবন বহিষ্কার

১৪

লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা

১৫

বরিশালের জেলা প্রশাসককে প্রত্যাহার, নতুন দায়িত্বে মামুন খন্দকার

১৬

দেশব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন

১৭

‘বিয়ে নয়, আগে একসঙ্গে থাকুন’ আবারও একই বার্তা জিনাতের

১৮

ক্যাশলেস লেনদেন নিয়ে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন

১৯

১৬ কোটি টাকা আত্মসাৎ / ফাস্ট গ্রুপের সিইও রাফের জামিন বাতিল, কারাগারে

২০
X