কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৫ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা বারের নির্বাচন : প্রথম দিনে ভোট দিলেন ৪২৩০ আইনজীবী

ঢাকা আইনজীবী সমিতি। পুরোনো ছবি
ঢাকা আইনজীবী সমিতি। পুরোনো ছবি

ঢাকা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনের প্রথম দিনে চার হাজার ২৩০ জন আইনজীবী ভোট প্রদান করেছেন।

বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। বৃহস্পতিবারও একইভাবে ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, প্রথম দিনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২১ হাজার ২০৮ জন ভোটারের মধ্যে চার হাজার ২৩০ আইনজীবী ভোট প্রদান করেছেন। দ্বিতীয় দিনেও একইভাবে ভোটগ্রহণ হবে। নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুর রহমান হাওলাদার। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. আনোয়ার শাহাদাত। অপর দিকে বিএনপি-সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোরশেদ মিয়া আলম। সাধারণ সম্পাদক পদে লড়ছেন সৈয়দ নজরুল ইসলাম।

আওয়ামী-সমর্থিত সাদা প্যানেলের অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. ওমর ফারুক, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মাসরাত আলী, সহসাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম, অফিস সম্পাদক পদে সরোয়ার জাহান, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াছমিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া বিএনপি-সমর্থিত নীল প্যানেলে অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে আবদুর রাজ্জাক, সহসভাপতি পদে সহিদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে আবদুর রশীদ মোল্লা, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে জহিরুল হাসান, সহসাধারণ সম্পাদক পদে সৈয়দ মো. মইনুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান, লাইব্রেরি সম্পাদক পদে নার্গিস পারভীন, সাংস্কৃতিক সম্পাদক পদে নূরজাহান বেগম, দপ্তর সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোবারক হোসেন এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। নীল প্যানেলে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলী মোরতুজা, গাজী তানজিল আহমেদ, মো. আনোয়ার হোসেন, মো. আসিফ, জাবেদ হোসেন, খলিলুর রহমান, মো. সামসুজ্জামান, মোহাম্মাদ আলী, মুক্তা বেগম ও রেজাউল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১০

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১২

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৪

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৫

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৬

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৭

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৮

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৯

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

২০
X