কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০১:০৫ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে, বিদেশ যেতে পারবেন না

খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে। আগের দুটি শর্তেই তাকে এ মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।

বুধবার (২০ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, এ সংক্রান্ত আবেদনে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো হচ্ছে।

আগের শর্তে (বিদেশে যাওয়া যাবে না এবং দেশে চিকিৎসা নিতে হবে) তার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর জন্য মতামত দেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ আদালত। এরপর একই বছরের ৩০ অক্টোবর এই মামলায় আপিলে তার আরও পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট।

একই বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন একই আদালত। রায়ে সাত বছরের কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

২০২০ সালের মার্চে করোনা মহামারি শুরু হলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে সাজা স্থগিত করে কারাবন্দি খালেদা জিয়াকে সরকার শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেয়। এর পর থেকে ৬ মাস করে তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। এ নিয়ে আটবারের মতো বাড়ানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১০

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১১

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

১২

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

১৩

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

১৪

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১৫

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১৬

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১৭

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৮

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৯

একসঙ্গে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

২০
X