বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১০:৩৯ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

খুলনায় দুই জেএমবির ১০ বছরের কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় নব্য জেএমবির দুই সদস্যের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে খুলনা সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রোজিনা আক্তার ওই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নুর মোহাম্মদ ও মো. মোজাহিদুল ইসলাম। নুর মানিকগঞ্জ ও মোজাহিদুল বগুড়ার বাসিন্দা।

গেপ্তার হওয়ার সময় তারা দুজনই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এর মধ্যে নুর মোহাম্মদ ছিলেন বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী আর পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন মো. মোজাহিদুল ইসলাম। রায় ঘোষণার সময় তারা দুজনই আদালতে উপস্থিত ছিলেন। বর্তমানে তারা দুজন ঢাকার নীলক্ষেতে অবস্থিত আইসিএমএবি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। বয়স ও ভবিষ্যৎ বিবেচনায় ওই দুই জঙ্গি যেন পড়াশোনা চালিয়ে যেতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

রায়ে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধিত-২০১৩) তিনটি ধারায় তাদের সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ ধারায় সর্বোচ্চ সাজা ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আইনের ৯ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। টাকা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ওই আইনের ১০ ধারায় প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

রায়ের আদেশে বিচারক বলেছেন, সব সাজা একসঙ্গে চলবে। তাছাড়া যতদিন আসামিরা হাজতে ছিলেন তা তাদের কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে। আইসিএমএবি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও খুলনা জেল সুপারকে নীতিমালার মধ্যে থেকে ওই দুই জঙ্গি যাতে লেখাপড়া চালিয়ে যেতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. শওকত আলী বলেন, ওই দুজন নব্য জেএমবি দলের সদস্য ছিলেন তা আদালতে প্রমাণিত হয়েছে। মামলায় মোট ২২ জনের সাক্ষ্য নিয়ে বিচারক রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার ক্ষেত্রে বিচারক তাদের বয়স ও মেধার বিষয়টি বিবেচনায় নিয়েছেন।

খুলনা সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবুনালের বেঞ্চ সহকারী দীপন কুমার মণ্ডল বলেন, ২০২০ সালের ২৪ জানুয়ারি রাতে খুলনা নগরের গল্লামারী এলাকার একটি ভাড়া বাড়ি থেকে নূর মোহাম্মদ ও মো. মোজাহিদুল ইসলামকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পর দিন ২৫ জানুয়ারি ওই ঘটনায় দুজনকে আসামি করে সোনাডাঙ্গা থানায় মামলা করেন তৎকালীন ওই থানার উপপরিদর্শক (এসআই) রহিত কুমার বিশ্বাস। মামলাটি তদন্ত করে ওই বছরের ২২ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন কেএমপির গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. এনামুল হক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে মামলাটি খুলনা সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয় গত বছরের ১৬ নভেম্বর। এরপর ওই আদালতেই মামলার বিচার কাজ চলে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X