সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৮:২৯ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে বিএনপির ১৩ নেতার মৃত্যুর কারণ জানতে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ

হাইকোর্ট। পুরোনো ছবি
হাইকোর্ট। পুরোনো ছবি

ঢাকা, রাজশাহী ও রংপুরসহ দেশের বিভিন্ন কারাগারে ১৩ বিএনপি নেতাকর্মীর মৃত্যুর কারণ সংবলিত ময়নাতদন্ত প্রতিবেদন (পোস্টমর্টেম রিপোর্ট) চেয়ে করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের নিষ্পত্তি করে মঙ্গলবার (২৮ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আদেশের পর ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, গত কয়েক মাসে আন্দোলন চলাকালে ঢাকা, রাজশাহী, রংপুর ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন কারাগারে বিএনপির ১৩ নেতাকর্মী মারা গেছেন। এসব মৃত্যুর ঘটনা নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ প্রতিবেদন সংযুক্ত করে একটি রিট দায়ের করি।

তিনি বলেন, সেই রিটের শুনানি করে কারাগারে বিএনপি ১৩ নেতাকর্মীর মৃত্যুর কারণ সংবলিত পোস্টমর্টেম রিপোর্ট চেয়ে এবং কারাগারে কেউ অসুস্থ হলে এবং মারা গেলে সেক্ষেত্রে কারাবিধি অনুযায়ী একটি ডায়েরি মেইনটেইন করতে হয়, সেই ডায়েরি চেয়ে যে আবেদন করা হয়েছে, সেই আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

গত ১১ ফেব্রুয়ারি বিএনপির ১৩ জন নেতাকর্মীর মৃত্যুর ঘটনা তদন্তে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারকর্মীদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন ও তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা চেয়ে রিট করা হয়। রিটটি দায়ের করেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গত তিন মাসে কারাগারে নির্যাতনে বিএনপির ১৩ নেতার মৃত্যু হয়েছে। কারাগারে কারাবিধির সব সুযোগ-সুবিধা কেড়ে নিয়ে বন্দি নেতাকর্মীদের ওপর বীভৎস নিপীড়ন চালানো হচ্ছে। তাদের খাওয়ার কষ্ট দেওয়া হচ্ছে, চিকিৎসা দেওয়া হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১০

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১২

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৩

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৪

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৫

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১৬

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৭

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১৮

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৯

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

২০
X