কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৪:১২ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

চুরি করতে গিয়ে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

আসামি হৃদয়কে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : কালবেলা
আসামি হৃদয়কে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : কালবেলা

রাজধানীর যাত্রাবাড়ীতে চুরি করতে গিয়ে বাসায় ঢুকে ওষুধ ব্যবসায়ীকে হত্যার দায়ে মো. হৃদয় নামে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুলাই) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৪ এর বিচারক খন্দকার এ.টি.এম. তোফায়েল এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. শাহ আলম ভূঁইয়া বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

এদিন কারাগারে আটক আসামি হৃদয়কে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: দিনাজপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

মামলার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৯ জুলাই দুপুর দেড়টার দিকে তাজুল ইসলাম বাসায় ফেরেন। এসে দেখেন রুমের তালা ভাঙা। ভেতরে তিনি হৃদয়কে দেখতে পান। তিনি চোর, চোর বলে চিৎকার করেন। তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে হৃদয় তাজুল ইসলামকে ছুরিকাঘাত করেন।

তাজুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। সিঁড়ি দিয়ে দৌড়ে পালানোর সময় হৃদয়কে ধরে ফেলে প্রতিবেশীরা। তাজুল ইসলামকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওইদিন নিহতের ভাই নুরুল ইসলাম যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। ২০২২ সালের ২০ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৭ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১১

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৩

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৪

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৫

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৬

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৭

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৮

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৯

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

২০
X