কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

চুরি করতে গিয়ে হত্যা: একজনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দোকানে চুরি করতে গিয়ে হত্যার অভিযোগে সাভার থানায় করা মামলায় আসামি আজিমউদ্দিনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার জেলা ও দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিমল সমাদ্দার বিষয়টি জানিয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ অক্টোবর রাতে দোকানের পেছনের দরজা খোলা দেখে আসামি আজিমউদ্দিন ভেতরে প্রবেশ করেন। ভুক্তভোগী আইয়ুব ঘুমিয়ে পড়লে আজিমউদ্দিন তার মুখে বালিশ চেপে ধরেন। জেগে ওঠার চেষ্টা করলে আজিমউদ্দিন তার গলায় হাত দিয়ে জোরে চেপে ধরেন। তখন আইয়ুবের হাত-পা নড়াচড়া বন্ধ হয়ে যায়। এরপর আসামি আজিমউদ্দিন ভুক্তভোগী আইয়ুবের গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করেন। ওই সময় দোকান থেকে একটি কম্পিউটার, ১৫টি মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করেন।

এ ঘটনায় ২০১৫ সালের ২৫ অক্টোবর সাভার থানায় হত্যা মামলা হয়। তদন্ত শেষে ২০১৬ সালের ২৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। একই বছরের ১১ জুলাই আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালে বিভিন্ন সময়ে ২২ জনের মধ্যে ১৭ জনের সাক্ষ্য নেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১০

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

১১

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১২

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১৩

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১৪

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৫

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৬

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৮

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৯

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X