কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০১:৪২ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

স্ত্রীসহ নৌ-পরিবহন অধিদপ্তরের সাবেক প্রকৌশলী নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন, ভোগদখল ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক নৌ-পরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার ড. এস এম নাজমুল হক ও তার স্ত্রী সাহেলা নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে ২০২৩ সালের ৩০ জুলাই দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, নৌ-পরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার ড. এস এম নাজমুল হক চাকরিতে থাকা অবস্থায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করার জন্য স্ত্রী সাহেলা নাজমুলের নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনি প্রতিষ্ঠানে বিনিয়োগ দেখান। এতে তিনি অবৈধ আয়ের হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে দণ্ডবিধির ১০৯ ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ অপরাধে ড. নাজমুল ও তার স্ত্রী সাহেলা নাজমুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২), ২৭ (১), দণ্ডবিধি ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ (২) ও ৪(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়। তাদের বিরুদ্ধে দুই কোটি ৬৪ লাখ ৭১ হাজার ১৩১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X